اذا لم تجد ما تبحث عنه يمكنك استخدام كلمات أكثر دقة.
পবিত্র কুরআনের পর ইসলামের ইতিহাসে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞার সর্বোচ্চ ও গভীরতম মাকামের যে কয়েকটি কিতাব আছে, সেগুলোর একটি হচ্ছে শাইখুল আকবার মুহিউদ্দীন ইবনুল আরাবীর (রাঃ) "ফুসূস আল হিকাম"!
যদিও এ সুগভীর কিতাবের ভাবার্থ উপস্থাপন ও অনুধাবন প্রায় অসম্ভব, তবুও আপনাদের সম্মুখে উপস্থাপিত হতে যাচ্ছে এর একটি Standard পরিপূর্ণ এবং সংযোজন বা বিয়োজনহীন অনুবাদ। অনুবাদ ও প্রাথমিক সম্পাদনা সম্পূর্ণ, এখন চূড়ান্ত সম্পাদনার কাজ চলমান।
(অনুবাদক ও সম্পাদক উভয়ই যোগ্যতাসম্পন্ন দুজন আলিমেদ্বীন, সুন্নী সুফী ঘারাণার। একজনের অধ্যয়ন চিটাগং জামেয়ায়; অপরজনের জামেয়াতুল মাদীনাহ, নেপাল।)
সবকিছু সঠিক থাকলে পবিত্র রবিউল আউয়্যাল মাসে অথবা রবিউস সানী মাসের শুরুর দিকে কিতাবটি প্রকাশিত হতে যাচ্ছে।
☀️এছাড়াও, ইনশা আল্লাহ, পবিত্র রবিউস সানী মাসে প্রকাশিত হতে যাচ্ছে, হুযুর গাউসে পাক (রাঃ) এর মহান জ্ঞানসমুদ্র থেকে একটি অসাধারণ ও অতুলনীয় কিতাবের অনুবাদ, যার ব্যাখ্যাকার হচ্ছেন সুলতান বাহু (রাঃ) এর বর্তমান সাজ্জাদানাশীন!
সম্পূর্ন আরবী থেকে বাংলায় অনুবাদক Shaikh Tayyab Hussain Al-Qaderi